তুমি নর, তুমি নারী,— যুবক, বালক, বালা; তুমিই আবার লাঠি হাতে ধরি’ বুড়া হ’য়ে হও আলা! তুমি আছ চারিদিকে, চারিদিকে তব মুখ; তুমিই আবার জন্ম লইয়া জানি কি পাও সুখ! নীল পতঙ্গ তুমি, রাঙা-আঁখি তুমি শুক, বিদ্যুভরা মেঘ তুমি, প্রভু! সাগর, সমুৎসুক! অনাদি তোমার নাম, অন্ত তোমার নাই; তুমি আছ বলে বিশ্বভুবন বর্ত্তিয়া আছে তাই। শ্বেতাশ্বতরোপনিষৎ।