ভালবাসি অস্ত্র খেলা, প্রেম ভালবাসি, তাই ব’লে এসেছ ভর্ৎসিতে? যদি সব ছেড়ে দিয়ে বনে আমি পশি, সুনিশ্চিত অমরতা পারিবে ত’দিতে? বাঁচাতে না পার যদি মৃত্যুবাণ হ’তে বাক্য তবে বাড়ায়ো না আর; মৃত্যু আসিবার আগে হইবে ভুঞ্জিতে উপভোগ্য যা’ আছে ধরার। তারিফ্।