এস সাকী! দেহ পাত্র ভরিয়া রঙ্গিল মদিরায়; আর কারো হাতে এমন করিয়া পাত্র কি লওয়া যায়? সে রস ধরে না আঙুরের ফল,— নাহি সে মর্ত্ত্য-লোকে, সে যে রাঙিয়াছে তোমারি কপোল, উজ্জ্বল করেছে চোখে। আব্দল্ সালম্ বিন্ রাগোয়ান্।