আয় সখী, তোরে শিখাই আদরে ভালবাসাবাসি খেলা! কাছাকাছি এসে অকারণে হেসে শেষে ভালবেসে ফেলা! না চাহিতে-পাওয়া ধন সে, স্বজনি, ভালবাসা তার নাম, যে তারে জেনেছে হৃদয়ে টেনেছে নাহি তার বিশ্রাম! আকাশের বুকে ফাঁদ পেতে সুখে চাঁদ নিয়ে হেলাফেলা, হাসিতে হাসিতে ঘুমায়ে নিশীথে আঁখিজলে আঁখি মেলা!