“বোঁটার বাঁধন টুটে কোথা চলেছিস্ ছুটে? ওরে ও শুষ্ক পাতা?” হায় আমি জানি না তা’! ছিনু যে বটের শাখে ঝড় লেগেছিল তাকে, সে অবধি মোরে, হায়, বাতাস ফিরায় পায়;— দখিনে ও উত্তরে, বনে ও বনান্তরে; মাঠে, পাহাড়ের কোলে,— অস্থির করে তোলে! আমি চলি সেইখানে বাতাস যে দিকে টানে; শঙ্কায় নাহি মরি, অনুযোগ নাহি করি। আমি চলি সেই দেশে, যেখানে সকলি মেশে,— রাঙা গোলাপের দল,— ‘লরেল্‌' সুশ্যামল। আর্ণৎ।