নব-সপত্নী-সম্ভাষণ। চকাচকীর ডাকাডাকি নদীর চরে শোনা যায়, তুমি সতী! যোগ্য পতির, ভাগ্যবতী তুমি হায়। আন্ গো তুলে কুমুদমালা যেখানে পা’স্ ডাহিন বাঁয়, এই কুমারীর অন্বেষণে প্রভু মোদের ছিলেন, হায়। অন্বেষিয়া না পেয়ে তায় মৌনে গেছে দীর্ঘদিন, বিষাদ ভরে কেটেছে রাত শয্যামাঝে নিদ্রাহীন! আন্ গো তুলে কুমুদ ফুলে আঁচল ভ’রে নিয়ে আয়, আজকে বালা মোদের হ’বে বাণী বীণার ঘোষণায়। চীন দেশের ‘শী-কিং’ গ্রন্থ।