বেঁচে থাকা বিড়ম্বনা, হায়! এক্‌টুকু প্রেমের আরাম, এক্‌টুকু জীবন সংগ্রাম, তার পর?—বিদায়, বিদায়! লীলাখেলা দু’দিনে ফুরায়; এতটুকু আশার কিরণ, এতটুকু মধুর স্বপন, তার পর?―নীরবে বিদায়! মন্ত্‌ নাইকেন্‌।