দয়াহীনে দণ্ড দিতে তুমি আছ, হরি! নালিশ তোমার নামে কার কাছে করি! কাতরে মিনতি করি নাহি তোলো কানে, নীরবে বসিয়া থাক,-ব্যথা পাই প্রাণে; আকুল নয়নে চাই ধরিয়া চরণ, প্রাণের বেদনা সদা করি নিবেদন; মনের মোহের ফাঁস কর প্রভু ক্ষয়, তুকা কয়, আর নয়,—এস দয়াময়! তুকারাম।