Poetry

Showing all languages Only English
Poetry

অনাদৃত

তখন তরুণ রবি প্রভাত কালে আনিছে ঊষার পূজা সোনার থালে। সীমাহীন নীল জল করিতেছে থলথল, রাঙা রেখা জ্বলজ্বল কিরণ মালে। তখন উঠিছে রবি গগন ভালে। গাঁথিতেছিলাম জাল বসিয়া তীরে। বারেক অতল পানে চাহিনু ধীরে; শুনিনু কাহার বাণী, পরাণ লই...

Rabindranath Tagore 1 month ago · 2 min read 1 0 0
Poetry

স্বতঃসিদ্ধ

মৃত্যুর মৃত্তিকা ’পরে ভিত্তি প্রতিকুল— সেখানে নিয়ত রাত্রি ঘনায় বিপুল; সহসা চৈত্রের হাওয়া ছড়ায় বিদায়: স্তিমিত সুর্যের চোখে অন্ধকার ছায়। বিরহ বন্যার বেগে প্রভাতের মেঘ রাত্রির সীমায় এসে জানায় আবেগ, ধুসর প্রপঞ্চ-বিশ...

Sukanta Bhattacharya 1 month ago · 1 min read 1 0 0
Poetry

আগমনী

মাঘের বুকে সকৌতুকে কে আজি এলো, তাহা বুঝিতে পারো তুমি? শোনোনি কানে, হঠাৎ গানে কহিল, “আহা, আহা,” সকল বনভূমি? শুষ্ক জরা পুষ্প-ঝরা, হিমের বায়ে কাঁপন-ধরা শিথিল মন্থর; “কে এলো” বলি’ তরাসি’ উঠে শীতের সহচর। গোপনে এলো, স্বপনে এল...

Rabindranath Tagore 1 month ago · 2 min read 1 0 0
Poetry

যে রত্ন সবার সেরা

যে রত্ন সবার সেরা তাহারে খুঁজিয়া ফেরা ব্যর্থ অন্বেষণ। কেহ নাহি জানে, কিসে ধরা দেয় আপনি সে এলে শুভক্ষণ। — স্ফুলিঙ্গ (1945)

Rabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

উপহার

মণিমালা হাতে নিয়ে দ্বারে গিয়ে এসেছিনু ফিরে নতশিরে। ক্ষণতরে বুঝি বাহিরে ফিরেছি খুঁজি’ হায়রে বৃথাই বাহিরে যা’ নাই। ভীরু মন চেয়েছিলো ভুলায়ে জিনিতে, হীরা দিয়ে হৃদয় কিনিতে। এই পণ মোর, সমস্ত জীবন ভোর দিনে দিনে দিব তা’র...

Rabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

বর্ষশেষ

নির্মল প্রত্যুষে আজি যত ছিল পাখি বনে বনে শাখে শাখে উঠিয়াছে ডাকি। দোয়েল শ্যামার কণ্ঠে আনন্দ-উচ্ছ্বাস, গেয়ে গেয়ে পাপিয়ার নাহি মিটে আশ। করুণ মিনতিস্বরে অশ্রান্ত কোকিল অন্তরের আবেদনে ভরিছে নিখিল। কেহ নাচে, কেহ গায়, উড়...

Rabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

মানসলোক

মানসকৈলাসশৃঙ্গে নির্জন ভুবনে ছিলে তুমি মহেশের মন্দিরপ্রাঙ্গণে তাঁহার আপন কবি, কবি কালিদাস, নীলকণ্ঠদ্যুতিসম স্নিগ্ধনীলভাস চিরস্থির আষাঢ়ের ঘনমেঘদলে, জ্যোতির্ময় সপ্তর্ষির তপোলোকতলে। আজিও মানসধামে করিছ বসতি; চিরদিন রবে সেথ...

Rabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

ঝড়ে যায় উড়ে যায় গো

ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি। ঢাকা থাকে না হায় গো, তারে রাখতে নারি টানি। আমার রইল না লাজলজ্জা, আমার ঘুচল গো সাজসজ্জা, তুমি দেখলে আমারে এমন প্রলয়মাঝে আনি, আমায় এমন মরণ হানি॥ হঠাৎ আকাশ উজলি কারে খুঁজে কে ও...

Rabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

একদিন যদি আমি কোনো দূর মান্দ্রাজের সমুদ্রের জলে

একদিন যদি আমি কোনো দূর মান্দ্রাজের সমুদ্রের জলে ফেনার মতন ভাসি শীত রাতে—আসি নাকো তোমাদের মাঝে ফিরে আর—লিচুর পাতার ’পরে বহুদিন সাঁঝে যেই পথে আসা-যাওয়া করিয়াছি,—একদিন নক্ষত্রের তলে কয়েকটা নাটাফল তুলে নিয়ে আনারসী শাড়ির...

Jibanananda Das 1 month ago · 1 min read 1 0 0
Poetry



 তব চরণের আশা,​​ ওগো মহারাজ, ছাড়ি নাই। এত যে হীনতা,​​ এত লাজ, তবু ছাড়ি নাই আশা। তোমার বিধান কেমনে কী ইন্দ্রজাল করে যে নির্মাণ সংগোপনে সবার নয়ন-অন্তরালে, কেহ নাহি জানে। তোমার নির্দিষ্ট কালে মুহূর্তেই অসম্ভব আসে কোথা হ...

Rabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

মাঝে মাঝে কত বার ভাবি, কর্মহীন

মাঝে মাঝে কত বার ভাবি, কর্মহীন আজ নষ্ট হল বেলা, নষ্ট হল দিন। নষ্ট হয় নাই প্রভু, সে-সকল ক্ষণ, আপনি তাদের তুমি করেছ গ্রহণ ওগো অন্তর্যামী দেবী অন্তরে অন্তরে গোপনে প্রচ্ছন্ন রহি কোন্ অবসরে বীজেরে অঙ্কুররূপে তুলেছ জাগায়ে, ম...

Rabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0