Poetry
তাঁরি হস্ত হতে নিয়ো তব দুঃখভার
তাঁরি হস্ত হতে নিয়ো তব দুঃখভার, হে দুঃখী, হে দীনহীন। দীনতা তোমার ধরিবে ঐশ্বর্যদীপ্তি, যদি নত রহে তাঁরি দ্বারে। আর কেহ নহে নহে নহে— তিনি ছাড়া আর কেহ নাই ত্রিসংসারে যার কাছে তব শির লুটাইতে পারে। পিতৃরূপে রয়েছেন তিন...
জগৎ জুড়ে উদার সুরে
জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে? বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয়-সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুসি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে...
আঠারো বছর বয়স
আঠারো বছর বয়স কী দুঃসহ র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়— আঠারো বছর বয়স জানে না...
বৈশম্পায়ন
আকাশের খাপছাড়া ক্রন্দন নাই আর আষাঢ়ের খেলনা নিত্য যে পাণ্ডুর জড়তা সাথীহারা পথিকের সঞ্চয়। রিক্তের বুকভরা নিঃশ্বাস, আঁধারের বুকফাটা চীৎকার— এই নিয়ে মেতে আছি আমরা কাজ নেই হিসাবের খাতাতে। মিলাল দিনের কোনো ছায়াতে পিপাসায...
অসীম ধন তো আছে তোমার
অসীম ধন তো আছে তোমার তাহে সাধ না মেটে। নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে। দিয়ে তোমার রতনমণি আমায় করলে ধনী, এখন দ্বারে এসে ডাক, রয়েছি দ্বার এঁটে॥ আমায় তুমি করবে দাতা আপনি ভিক্ষু হবে, বিশ্বভুবন মাতল যে তাই হাসির...
হে প্রিয়, দুঃখের বেশে
হে প্রিয়, দুঃখের বেশে আস যবে মনে তোমারে আনন্দ ব’লে চিনি সেই ক্ষণে। — স্ফুলিঙ্গ (1945)
পয়লা আশ্বিন
হিমের শিহর লেগেচে আজ মৃদু হাওয়ায় আশ্বিনের এই প্রথম দিনে। ভোরবেলাকার চাঁদের আলো মিলিয়ে আসে শ্বেতকরবীর রঙে। শিউলিফুলের নিঃশ্বাস বয় ভিজে ঘাসের পরে, তপস্থিনী উাষার পরা পূজোর চেলির গন্ধ যেন আশ্বিনের এই প্রথম দিনে॥ পুব আকা...
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। কে জানিত আসবে তুমি গো অনাহূতের মতো। তুমি পার হয়ে এসেছ মরু, নাই যে সেথায় ছায়াতরু, পথের দুঃখ দিলেম তোমায় এমন ভাগ্যহত॥ তখন আলসেতে বসে ছিলেম আমি আপন ঘরের ছায়ে, জানি নাই যে ত...
স্তব্ধ যাহা পথপার্শ্বে, অচৈতন্য, যা রহে না জেগে
স্তব্ধ যাহা পথপার্শ্বে, অচৈতন্য, যা রহে না জেগে ধূলিবিলুণ্ঠিত হয় কালের চরণঘাত লেগে। যে নদীর ক্লান্তি ঘটে মধ্যপথে সিন্ধু-অভিসারে অবরুদ্ধ হয় পঙ্কভারে। নিশ্চল গৃহের কোণে নিভৃতে স্তিমিত যেই বাতি নির্জীব আলোক তার লুপ্ত হয়...