Poetry
পূর্ণ বিকাশ
নারীর গর্ভে জন্ম লভিয়া কে আছে এমন ভুবনে?— ব্যাঘ্র অথবা বানরের ভাব জাগেনি ক’ যার জীবনে? মানুষ এখনো অপুষ্ট ভ্রূণ,— আজো বাকী তার অনেকই; হ’বে না তাহার নব উন্মেষ নব নব যুগ সনে কি? এখনো যে তা’র আব্ছায়া সব, কত জাতি জীয়ে মরে...
চরম শান্তি
চরম-শান্তি। প্রখর সূর্যের তাপে কি ভয় এখন? দুরন্ত শীতেরে কেবা ডরে? সমাপ্ত হ’য়েছে কর্ম্ম, পেয়েছ বেতন, গেছ চলি’ আপনার ঘরে। স্বর্ণ জিনি’ বর্ণ যা’র সে জন (ও) নিশ্চয়, ধাঙ্গড়ের সঙ্গে হ’বে ধূলি মাঝে লয়। অত্যাচার নারে আর স্...
বৃদ্ধের যৌবন-স্বপ্ন
বুড়া হ’য়ে যৌবন যে চায়, বল তা’রে ‘ওগো মহাশয়! যে কর্ম্ম ক’রেছ তার এই যোগ্যবেশ, এই পরিচয় তবে কেন মিছামিছি আর আপন লজ্জার কথা তোলা বারম্বার?” মরণেরে কেন ভয় করা? এখন ত’ দেহে মোর জরা; প্রিয়জন কত গেছে আগে, কাঁচা চুলে চলে...
বৃদ্ধের স্বপ্ন
আহা নিমেষের যৌবন-সুখ ফিরে কর মোরে দান, বালকের মত হাসি আরবার, চাহিনা বুড়ার মান। দূর হ’ কালের লুণ্ঠিত ধন, যশের মুকুট নাও, যায় ছিঁড়ে যাক্ জ্ঞানের লিখন, জয় ধ্বজা ভেঙে দাও। শিরায় শিরায় অনল-উৎস কৈশোর এসে ফিরে, দিক্ ভালবা...
ফার্সী উদ্ভট
জিজ্ঞাসি’ বৃশ্চিকে ধীরে ধীরে,— শীতে কেন এসনা বাহিরে? বিছা বলে ‘গ্রীষ্মে বড় করেছি সুকাজ,— তা’ বাহির হ’ব আজ!’ ★ জিজ্ঞাসিনু বুড়া-বিপত্নীকে,— কেন তুমি কর না ক’ নিকে? “বৃদ্ধার রূপ বড়ই ঠেকে ফিঁকে।” অর্থ আছে বালা-নারী লহ। “ব...
মৃত্যুঞ্জয়
প্রতি জনে যোগ্য কর্ম্ম প্রতি জনে যোগ্য পুরস্কার,— ভাগ্য রহে দিতে; যে পোষে বিশ্বের প্রাণ, বিসর্জ্জন করি’ আপনার,— মরে সে বাঁচিতে। সুইন্বার্ণ্।
ইতালির প্রতি
ইতালি! ইতালি! এত রূপ তুমি কেন ধরেছিলে, হায়, অনন্ত ক্লেশ লেখা ও ললাটে নিরাশার কালিমায়; এমন ভাগ্য কেন করেছিলে? করেছিলে কোন্ পাপ? অপরের বর অদৃষ্টে তব কেন হ’ল অভিশাপ? হ’ত ভাল যদি হ’তে কুৎসিত, অথবা সে হ’তে বলী,— ভয়ে আসিত ন...