Poetry
তোমায় আমার প্রভু করে রাখি
তোমায় আমার প্রভু করে রাখি আমার আমি সেইটুকু থাক্ বাকি। তোমায় আমি হেরি সকল দিশি, সকল দিয়ে তোমার মাঝে মিশি, তোমারে প্রেম জোগাই দিবানিশি ইচ্ছা আমার সেইটুকু থাক্ বাকি। তোমায় আমার প্রভু করে রাখি। তোমায় আমি কিছুতেই না ঢাকি...
এত আলো জ্বালিয়েছ এই গগনে
এত আলো জ্বালিয়েছ এই গগনে কী উৎসবের লগনে। সব আলোটি কেমন ক’রে ফেল আমার মুখের ’পরে, আপনি থাক আলোর পিছনে॥ প্রেমটি যেদিন জ্বালি হৃদয়-গগনে কী উৎসবের লগনে— সব আলো তার কেমন ক’রে পড়ে তোমার মুখের ’পরে, আপনি পড়ি আলোর পিছনে॥ ২০...
আগুন জ্বলিত যবে
আগুন জ্বলিত যবে আপন আলোতে সাবধান করেছিলে মোরে দূর হতে। নিবে গিয়ে ছাইচাপা আছে মৃতপ্রায়, তাহারি বিপদ হতে বাঁচাও আমায়। — স্ফুলিঙ্গ (1945)
দুঃখশিখার প্রদীপ জ্বেলে
দুঃখশিখার প্রদীপ জ্বেলে খোঁজো আপন মন, হয়তো সেথা হঠাৎ পাবে চিরকালের ধন। — স্ফুলিঙ্গ (1945)
তোমায় খোঁজা শেষ হবে না মোর
তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নবজীবনলোকে নূতন দেখা জাগবে আমার চোখে নবীন হয়ে নূতন সে আলোকে পরব তব নবমিলন ডোর। তোমায় খোঁজা শেষ হবেনা মোর। তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নূতন লীলা তাই।...
আমার মৃত্যুর পর
আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন, বুকের স্পন্দনটুকু মূর্ত হবে ঝিল্লীর ঝংকারে জীবনের পথপ্রান্তে ভুলে যাব মৃত্যুর শঙ্কারে, উজ্জ্বল আলোর চোখে আকা হবে আঁধার-অঞ্জন। পরিচয়ভাবে ন্যুব্জ অনেকের শোকগ্রস্ত মন, বিস্ময়ের জাগরণ...