দুর্গেশনন্দিনী — দ্বিতীয় খণ্ড · একাদশ পরিচ্ছেদ
গৃহান্তর অপরাহ্ণে কথামত ওস্মান রাজপুত্র সমক্ষে উপস্থিত হইয়া কহিলেন, “যুবরাজ প্রত্যুত্তর পাঠাইবার অভিপ্রায় হইয়াছে কি?” যুবরাজ প্রত্যুত্তর লিখিয়া রাখিয়াছিলেন, পত্র হস্তে লইয়া ওস্মানকে দিলেন। ওস্মান লিপি হস্তে লইয়...