মৃণালিনী — প্রথম খণ্ড · দ্বিতীয় পরিচ্ছেদ
গজহন্তা। কুতবউদ্দীন, দেওয়ানে প্রত্যাগমন পূর্ব্বক বখ্তিয়ার খিলিজি এবং অন্যান্য বন্ধুবর্গ লইয়া কথোপকথনে নিযুক্ত ছিলেন, এমত সময়ে কয়েক জন সৈনিক পূর্ব্বপরিচিত হিন্দু যুবাকে সশস্ত্র ধৃত করিয়া আনয়ন করিল। রক্ষিগণ অনুমতি...