মৃণালিনী — তৃতীয় খণ্ড · ষষ্ঠ পরিচ্ছেদ
“আমি ত উন্মাদিনী” অপরাহ্নে মাধবাচার্য্য প্রত্যাবর্ত্তন করিলেন। তিনি সম্বাদ আনিলেন, যে, ধর্ম্মাধিকার প্রকাশ করিয়াছেন যে, যবনসেনা আসিয়াছে বটে, কিন্ত পুর্ব্বজিত রাজ্যে বিদ্রোহের সম্ভাবনা শুনিয়া যবনসেনাপতি সন্ধিসংস্থাপনে...