রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
অন্তর্যামী
এ কি কৌতুক নিত্য-নুতন ওগো কৌতুকময়ী! আমি যাহা কিছু চাহি বলিবারে বলিতে দিতেছ কই? অন্তরমাঝে বসি অহরহ মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ, মোর কথা লয়ে তুমি কথা কহ মিশায়ে আপন সুরে। কি বলিতে চাই সব ভুলে যাই, তুমি যা বলাও আমি বলি তাই...
আমার প্রাণের মাঝে যেমন ক’রে
আমার প্রাণের মাঝে যেমন ক’রে নাচে তোমার প্রাণ আমার প্রেমে তেমনি তোমার প্রেমের বহুক-না তুফান। রসের বরিষনে তারে মিলাও সবার সনে, অঞ্জলি মোর ছাপিয়ে দিয়ে হোক সে তোমার দান॥ আমার হৃদয় সদা আমার মাঝে বন্দী হয়ে থাকে। তোমার আপন...
আঁধার আসিতে রজনীর দীপ
আঁধার আসিতে রজনীর দীপ জ্বেলেছিনু যতগুলি— নিবাও রে মন, আজি সে নিবাও সকল দুয়ার খুলি। আজি মোর ঘরে জানি না কখন প্রভাত করেছে রবির কিরণ, মাটির প্রদীপে নাই প্রয়োজন, ধুলায় হোক সে ধুলি। নিবাও রে মন, রজনীর দীপ সকল দুযার খুলি। র...
লুকায়ে আছেন যিনি
লুকায়ে আছেন যিনি জগতের মাঝে আমি তাঁরে প্রকাশিব সংসারের কাজে। — স্ফুলিঙ্গ (1945)
বৈরাগ্যসাধনে মুক্তি, সে আমার নয়
বৈরাগ্যসাধনে মুক্তি, সে আমার নয়। অসংখ্য বন্ধন-মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানা-বর্ণ-গন্ধ-ময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ বর্তিকায় জ্ব...
এই জ্যোৎস্না রাতে জাগে আমার প্রাণ
এই জ্যোৎস্না রাতে জাগে আমার প্রাণ; পাশে তোমার হবে কি আজ স্থান? দেখ্তে পাব অপূর্ব্ব সেই মুখ, রইবে চেয়ে হৃদয় উৎসুক, বারে বারে চরণ ঘিরে ঘিরে ফিরবে আমার অশ্রুভরা গান? সাহস করে তোমার পদমূলে আপ্নারে আজ ধরি নাই যে তুলে, পড়...
তুমি জান, ওগো অন্তর্যামী
তুমি জান, ওগো অন্তর্যামী, পথে পথেই মন ফিরালেম আমি। ভাবনা আমার বাঁধল নাকো বাসা, কেবল তাদের স্রোতের ’পরেই ভাসা, তবু আমার মনে আছে আশা- তোমার পায়ে ঠেকবে তারা স্বামী॥ টেনেছিল কতই কান্নাহাসি, বারে বারেই ছিন্ন হল ফাঁসি। শুধায়...