বড়ো কাজ নিজে বহে
বড়ো কাজ নিজে বহে আপনার ভার। বড়ো দুঃখ নিয়ে আসে সান্তনা তাহার। ছোটো কাজ, ছোটো ক্ষতি, ছোটো দুঃখ যত— বোঝা হয়ে চাপে, প্রাণ করে কণ্ঠাগত। — স্ফুলিঙ্গ (1945)
Share your poems|
Find readers who feel them. Earn from every read and every gift.
Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.
Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.
Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.
বড়ো কাজ নিজে বহে আপনার ভার। বড়ো দুঃখ নিয়ে আসে সান্তনা তাহার। ছোটো কাজ, ছোটো ক্ষতি, ছোটো দুঃখ যত— বোঝা হয়ে চাপে, প্রাণ করে কণ্ঠাগত। — স্ফুলিঙ্গ (1945)
বিদেশে ঐ সৌধশিখর ’পরে ক্ষণকালের তরে পথ হ’তে-যে দেখেছিলেম, ওগো আধেক দেখা, মনে হ’লো তুমি অসীম একা। দাঁড়িয়েছিলে যেন আমার একটি বিজন খনে আর কিছু নাই সেথায় ত্রিভুবনে। সামনে তোমার মুক্ত আকাশ, অরণ্যতল নীচে, ক্ষণে ক্ষণে ঝাউএর...
এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার আমার এই মলিন অহঙ্কার। দিনের কাজে ধূলা লাগি অনেক দাগে হল দাগী, এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমার এই মলিন অহঙ্কার। এখন ত কাজ সাঙ্গ হল দিনের অবসানে, হল রে তাঁর আসার সময় আশা হল প্র...
প্রদীপ যখন নিবেছিলো, আঁধার যখন রাতি, দুয়ার যখন বন্ধ ছিলো, ছিলো না কেউ সাথী। মনে হ’লো অন্ধকারে কে এসেছে বাহির দ্বারে, মনে হ’লো শুনি যেন পায়ের ধ্বনি কার, রাতের হাওয়ায় বাজ্লো বুঝি কঙ্কণ-ঝঙ্কার॥ বারেক শুধু মনে হ’লো খুলি...
ভেবেছিনু মনে যা হবার তারি শেষে যাত্রা আমার বুঝি থেমে গেছে এসে। নাই বুঝি পথ, নাই বুঝি আর কাজ, পাথেয় যা ছিল ফুরিয়েছে বুঝি আজ, যেতে হবে সরে নীরব অন্তরালে জীর্ণ জীবনে ছিন্ন মলিন বেশে। কি নিরখি আজি, একি অফুরান লীল, এ কি নবী...
জীবনে অনেক ধন পাই নি, নাগালের বাইরে তারা; হারিয়েছি তার চেয়ে অনেক বেশি হাত পাতি নি বলেই। সেই চেনা সংসারে অসংস্কৃত পল্লীরূপসীর মতো ছিল এই ফুল মুখঢাকা— অকাতরে উপেক্ষা করেছে উপেক্ষাকে, এই তেঁতুলের ফুল। বেঁটে গাছ পাঁচিলের ধ...
এই যে এরা আঙিনাতে এসেছে জুটি। মাঠের গোরু গোঠে এনে পেয়েছে ছুটি। দোলে হাওয়া বেণুর শাখে চিকন পাতার ফাঁকে ফাঁকে, অন্ধকারে সন্ধ্যাতারা। উঠেছে ফুটি॥ ঘরের ছেলে ঘরের মেয়ে বসেছে মিলে। তারি মাঝে তোমার আসন তুমি যে নিলে। আপন চেনা...
যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই, শয়নে স্বপনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে তবু কিছুই আমি পাইনি যেন সে কথা রয...