সন্ধ্যা হয়—চারিদিকে শান্ত নীরবতা; খড় মুখে নিয়ে এক শালিখ যেতেছে উড়ে চুপে; গোরুর গাড়িটি যায় মেঠো পথ বেয়ে ধীরে ধীরে; আঙিনা ভরিয়া আছে সোনালি খড়ের ঘন স্তূপে; পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে; পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে; পৃথিবীর সব প্রেম আমাদের দু’-জনার মনে; আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে। — রূপসী বাংলা (1957)