Poetry
বরষার রাতে জলের আঘাতে
বরষার রাতে জলের আঘাতে পড়িতেছে যুর্থী ঝরিয়া। পরিমলে তারি সজল পবন করুণায় উঠে ভরিয়া। — স্ফুলিঙ্গ (1945)
স্নিগ্ধ মেঘ তীব্র তপ্ত
স্নিগ্ধ মেঘ তীব্র তপ্ত আকাশেরে ঢাকে, আকাশ তাহার কোনো চিহ্ন নাহি রাখে। তপ্ত মাটি তৃপ্ত যবে হয় তার জলে নম্ৰ নমস্কার তারে দেয় ফুলে ফলে। — স্ফুলিঙ্গ (1945)
এ-সব কবিতা আমি যখন লিখেছি ব’সে নিজ মনে একা
এ-সব কবিতা আমি যখন লিখেছি ব’সে নিজ মনে একা; চালতার পাতা থেকে টুপ্ টুপু জ্যোৎস্নায় ঝরেছে শিশির; কুয়াশায় স্থির হয়ে ছিল ম্লান ধানসিড়ি নদীটির তীর; বাদুড় আঁধার ডানা মেলে হিম জ্যোৎস্নায় কাটিয়াছে রেখা আকাঙ্ক্ষার; নিভু দ...
প্রাণের রস
আমাকে শুনতে দাও, আমি কান পেতে আছি। পড়ে আসছে বেলা; পাখিরা গেয়ে নিচ্ছে দিনের শেষে কণ্ঠের সঞ্চয় উজাড় ক’রে দেবার গান। ওরা আমার দেহমনকে নিল টেনে নানা সুরের নানা রঙের নানা খেলার প্রাণের মহলে। ওদের ইতিহাসের আর কোনো সাড়া নে...
সুপ্তোত্থিতা
সুপ্তোত্থিতা। ঘুমের দেশে ভাঙ্গিল ঘুম, উঠিল কলস্বর। গাছের শাখে জাগিল পাখী কুসুমে মধুকর। অশ্বশালে জাগিল ঘোড়া হস্তীশালে হাতী। মল্লশালে মল্ল জাগি’ ফুলায় পুন ছাতি। জাগিল পথে প্রহরী দল, দুয়ারে জাগে দ্বারী, আকাশে চেয়ে নির...
অতি কিশোরের ছড়া
মিঠেকড়া অতি কিশোরের ছড়া তোমরা আমায় নিন্দে ক’রে দাও না যতই গালি, আমি কিন্তু মাখছি আমার গালেতে চুনকালি, কোনো কাজটাই পারি নাকো বলতে পারি ছড়া, পাশের পড়া পড়ি না ছাই পড়ি ফেলের পড়া। তেতো ওষুধ গিলি নাকো, মিষ্টি এবং টক...
বসন্তে আজ ধরার চিত্ত
বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা। বুকের ’পরে দোলে রে তার পরান-পুতলা। আনন্দেরি ছবি দোলে দিগন্তেরি কোলে কোলে, গান দুলিছে নীলাকাশের হৃদয়-উথলা॥ আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে। আজি আমার হৃদয়-দোলায় কে গো দুলিছে। দুলিয়ে দিল...