বসন্তে আজ ধরার চিত্ত       হল উতলা।    বুকের ’পরে দোলে রে তার       পরান-পুতলা।    আনন্দেরি ছবি দোলে    দিগন্তেরি কোলে কোলে,    গান দুলিছে নীলাকাশের       হৃদয়-উথলা॥    আমার দুটি মুগ্ধ নয়ন       নিদ্রা ভুলেছে।    আজি আমার হৃদয়-দোলায়       কে গো দুলিছে।    দুলিয়ে দিল সুখের রাশি    লুকিয়ে ছিল যতেক হাসি,    দুলিয়ে দিল জনম-ভরা       ব্যথা-অতলা। মাঘী পূর্ণিমা, ২৮ মাঘ ১৩২০ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)