ভারি মজা
এই নেয়েছ, ভাত খেয়েছ, ঘণ্টাখানেক হবে— আবার কেন, হঠাৎ হেন, নামলে এখন টবে? একলা ঘরে ফুর্তিভরে, লুকিয়ে দুপুর বেলা স্নানের ছলে ঠাণ্ডা জলে জল-ছপ-ছপ খেলা! জল ছিটিয়ে, টব পিটিয়ে, ভাবছ ‘আমোদ ভারি, কেউ কাছে নাই, যা খুশি তাই কর...
এই নেয়েছ, ভাত খেয়েছ, ঘণ্টাখানেক হবে— আবার কেন, হঠাৎ হেন, নামলে এখন টবে? একলা ঘরে ফুর্তিভরে, লুকিয়ে দুপুর বেলা স্নানের ছলে ঠাণ্ডা জলে জল-ছপ-ছপ খেলা! জল ছিটিয়ে, টব পিটিয়ে, ভাবছ ‘আমোদ ভারি, কেউ কাছে নাই, যা খুশি তাই কর...
কোন্খানে কোন্ সুদূর দেশে, কোন্ মায়ের বুকে, কাদের খোকা মিষ্টি এমন ঘুমায় মনের সুখে? অজানা কোন্ দেশে সেথা, কোন্খানে তার ঘর? কোন্ সমুদ্র, কত নদী, কত দেশের পর? কেমন সুরে কি বলে মা ঘুমপাড়ানি গানে, খোকার চোখে নিত্যি সে...
বাহবা বাবুলাল! গেলে যে হেসে! বগলে কাতুকুতু কে দিল এসে? এদিকে মিটিমিটি দেখ কি চেয়ে? হাসি যে ফেটে পড়ে দু গাল বেয়ে! হাসে যে রাঙা ঠোঁট দন্ত মেলে, চোখের কোণে কোণে বিজলি খেলে। হাসির রসে গলে ঝরে যে লালা, কেন এ খি-খি-খি-খি হা...
চশমা-আঁটা পণ্ডিতে কয়, শিশুর দেহ দেখে— ‘হাড়ের পরে মাংস গেঁথে, চামড়া দিয়ে ঢেকে, শিরার মাঝে রক্ত দিয়ে, ফুসফুসেতে বায়ু, বাঁধলো দেহ সুঠাম করে পেশী এবং স্নায়ু।’ কবি বলেন, ‘শিশুর মুখে হেরি তরুণ রবি, উৎসারিত আনন্দে তার জা...
জল ঝরে, জল ঝরে, সারাদিন, সারারাত— অফুরান নামতায় বাদলের ধারাপাত। আকাশের মুখঢাকা, ধোঁয়ামাখা চারিধার, পৃথিবীর ছাত পিটে ঝমাঝম বারিধার। স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়, নদীনালা ঘোলাজল ভরে ওঠে ভরসায়। উৎসব ঘনঘোর উন্মাদ শ্...
গ্রীষ্ম (১) ওই এল বৈশাখ, ওই নামে গ্রীষ্ম, খাই খাই রবে যেন ভয়ে কাঁপে বিশ্ব! চোখে যেন দেখি তার ধলিমাখা অঙ্গ, বিকট কুটিলজটে ভ্রূকুটির ভঙ্গ, রোদে রাঙা দুই আঁখি শুকায়েছে কোটরে, ক্ষুধার আগুন যেন জ্বলে তার জঠরে! মনে হয় বুঝি...
‘নূতন বছর! নূতন বছর!’ সবাই হাঁকে সকাল সাঁঝে, আজকে আমার সুর্যিমামার মুখটি জাগে মনের মাঝে। মুস্কিলাসান করলে মামা, উস্কিয়ে তার আগুনখানি, ইস্কুলেতে লাগলো তালা, থামলো সাধের পড়ার ঘানি। এগ্জামিনের বিষম ঠেলা চুকলো রে ভাই, ঘুচ...
বর্ষ গেল, বর্ষ এল, গ্রীষ্ম এলেন বাড়ি, পৃথ্বী এলেন চক্র দিয়ে এক বছরের পাড়ি। সত্যিকালের এই পৃথিবী বয়স কেবা জানে, লক্ষ হাজার বছর ধরে চলছে একই টানে। আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে, গ্রীষ্মকালের তপ্ত রোদে বর্ষাকালের মেঘে...
কান্নাহাসির পোঁটলা বেঁধে বর্ষ ভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হল ভূতের মুলুক খুঁজি। নতন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দ্বারে, বল দেখি মন, মনের মতন কি দিবি তুই তারে? আর কি দিব?—মুখের হাসি, ভরসাভরা প্রাণ, সুখের মাঝে, দুখের মাঝে আনন...
কর্তা চলেন, গিন্নি চলেন, খোকাও চলেন সাথে, তড়বড়িয়ে, বুক ফুলিয়ে শুতে যাচ্ছেন রাতে। তেড়ে হনহন চলে তিনজন যেন পল্টন চলে, সিঁড়ি উঠতেই, একি কাণ্ড! এ আবার কি বলে! ল্যাজ লম্বা, কান গোল গোল, তিড়িং-বিড়িং ছোটে, চোখ মিটমিট, ক...
ইঁদুর দেখে মামদো কুকুর বল্লে তেড়ে হেঁকে— “বলবো কি আর, বড়ই খুশি হলেম তোরে দেখে। আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা, আয় না খেলি দুইজনাতে মোকদ্দমার খেলা। তুই হবি চোর, তোর নামেতে করব নালিশ রুজু"— “জজ কে হবে?” বল্লে ইঁদ...
ছবির টানে গল্প লিখি, নেই তো এতে ফাঁকি যেমন ধারা কথায় শুনি, হুবহু, তাই আঁকি। পরীক্ষাতে গোল্লা পেয়ে হারু ফেরেন বাড়ি, চক্ষু দুটি ছানাবড়া, মুখখানি তার হাঁড়ি। পরীক্ষাতে গোল্লা পেয়ে হারু ফেরেন বাড়ি, আচ্ছা করে পিটিয়ে...