আজ ফুল ফুটেছে মোর আসনের
আজ ফুল ফুটেছে মোর আসনের ডাইনে বাঁয়ে, পূজার ছায়ে। ওরা মিশায় ওদের নীরব কান্তি আমার গানে, আমার প্রাণে। ওরা নেয় তুলে মোর কণ্ঠ ওদের সকল গায়ে, পূজার ছায়ে॥ হেথায় সাড়া পেল বাহির হল প্রভাত-রবি অমল-ছবি। সে যে আলোটি তার মিল...
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
আজ ফুল ফুটেছে মোর আসনের ডাইনে বাঁয়ে, পূজার ছায়ে। ওরা মিশায় ওদের নীরব কান্তি আমার গানে, আমার প্রাণে। ওরা নেয় তুলে মোর কণ্ঠ ওদের সকল গায়ে, পূজার ছায়ে॥ হেথায় সাড়া পেল বাহির হল প্রভাত-রবি অমল-ছবি। সে যে আলোটি তার মিল...
ঘন কাঠিন্য রচিয়া শিলাস্তূপে দূর হতে দেখি আছে দুর্গমরূপে। বন্ধুর পথ করিনু অতিক্রম— নিকটে আসিনু, ঘুচিল মনের ভ্রম। আকাশে হেথায় উদার আমন্ত্রণ, বাতাসে হেথায় সখার আলিঙ্গন, অজানা প্রবাসে যেন চিরজানা বাণী প্রকাশ করিল আত্মীয়গ...
মুহুর্ত মিলায়ে যায় তবু ইচ্ছা করে— আপন স্বাক্ষর রবে যুগে যুগান্তরে। — স্ফুলিঙ্গ (1945)
এ মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জাল, এই পুঞ্জপুঞ্জীভূত জড়ের জঞ্জালে, মৃত আবর্জনা। ওরে, জাগিতেই হবে এ দীপ্ত প্রভাতকালে, এ জাগ্রত ভবে এই কর্মধামে। দুই নেত্র করি আঁধা জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা, আচারে বিচারে...
একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন-’পরে অন্তিম নিমেষ। পরদিনে এইমতো পোহাইবে রাত, জাগ্রত জগৎ-’পরে জাগিবে প্রভাত। কলরবে চলিবেক সংসারের খেলা, সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা। সে কথা স্মরণ করি নিখিলের পানে আমি আজি চেয়...
ত্রিলোকেশ্বরের মন্দির। লোকে বলে স্বয়ং বিশ্বকর্ম্মা তার ভিৎপত্তন করেছিলেন কোন্ মান্ধাতার আমলে,— স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে। ইতিহাসের পণ্ডিত বলেন, এ মন্দির কিরাত জাতের গড়া, এ দেবতা কিরাতের। একদা যখন ক্ষত্রিয...
আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে। জনশূন্য ক্ষেত্র-মাঝে দীপ্ত দ্বিপ্রহরে শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্তপ্রসার স্বর্ণশ্যাম ডানা মেলি। ক্ষীণ নদীরেখা নাহি করে গান আজি, নাহি লেখে লেখা বালুকার তটে...
সময় আসন্ন হলে আমি যাব চলে, হৃদয় রহিল এই শিশু চারাগাছে— এর ফুলে, এর কচি পল্লবের নাচে অনাগত বসন্তের আনন্দের আশা রাখিলাম আমি হেথা নাই থাকিলাম। — স্ফুলিঙ্গ (1945)
বিচলিত কেন মাধবীশাখা, মঞ্জরী কাঁপে থরথর। কোন্ কথা তার পাতায় ঢাকা চুপিচুপি করে মরমর। — স্ফুলিঙ্গ (1945)