Rabindranath Tagore

Classic poet · Public-domain works
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
1,025Posts
0Followers 0Following
31Views
0Reactions
0Gifts received
Poetry

রজনী প্রভাত হল

রজনী প্রভাত হল— পাখি, ওঠো জাগি, আলোকের পথে চলো অমৃতের লাগি। — স্ফুলিঙ্গ (1945)

1 day ago · 1 min read 0 0 0
Poetry

আমার মাথা নত করে দাও হে তোমার

আমার মাথা নত করে দাও হে তোমার চরণ-ধূলার তলে। সকল অহঙ্কার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহঙ্কার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না...

1 day ago · 1 min read 0 0 0
Poetry

৭৮

৭৮ এ কথা স্মরণে রাখা কেন গো কঠিন, তুমি আছ সব চেয়ে,​​ আছ নিশিদিন, আছ প্রতি ক্ষণে— আছ দূরে,​​ আছ কাছে, যাহা-কিছু আছে,​​ তুমি আছ ব’লে আছে। যেমনি প্রবেশ আমি করি লোকালয়ে, যখনি মানুষ আসে স্তুতিনিন্দা লয়ে— লয়ে রাগ,​​ লয়ে...

1 day ago · 1 min read 0 0 0
Poetry

চাবি

বিধাতা যেদিন মোর মন করিলা সৃজন বহু কক্ষে ভাগ করা হর্ম্ম্যের মতন শুধু তা’র বাহিরের ঘরে প্রস্তুত রহিল সজ্জা নানা-মতো অতিথির তরে; নীরব নির্জ্জন অন্তঃপুরে তালা তা’র বন্ধ করি’ চাবিখানি ফেলি’ দিলা দূরে। মাঝে মাঝে পান্থ এসে দাঁ...

1 day ago · 1 min read 0 0 0
Poetry

স্বপ্ন

ঘন অন্ধকার রাত, বাদলের হাওয়া এলোমেলো ঝাপট দিচ্ছে চারদিকে। মেঘ ডাকছে গুরুগুরু, থর্‌থর্ করছে দরজা, খড়্‌খড়্ করে উঠছে জানলাগুলো। বাইরে চেয়ে দেখি, সারবাঁধা সুপুরি-নারকেলের গাছ অস্থির হয়ে দিচ্ছে মাথা ঝাঁকানি। দুলে উঠছে কা...

1 day ago · 1 min read 0 0 0
Poetry

আবেদন

ভৃত্য। জয় হোক্‌ মহারাণী! রাজরাজেশ্বরী, দীন ভূত্যে কর দয়া! রাণী। সভা ভঙ্গ করি’ সকলেই গেল চলি’ যথাযোগ্য কাজে আমার সেবকবৃন্দ বিশ্বরাজ্য মাঝে, মোর আজ্ঞা মোর মান লয়ে শীর্ষদেশে জয়শঙ্খ সগর্ব্বে বাজায়ে। সভাশেষে তুমি এলে নিশ...

1 day ago · 3 min read 0 0 0
Poetry

কমল ফুটে অগম জলে

কমল ফুটে অগম জলে, তুলিবে তারে কেবা। সবার তরে পায়ের তলে তৃণের রহে সেবা। — স্ফুলিঙ্গ (1945)

1 day ago · 1 min read 0 0 0
Poetry

পত্র

তোমাকে পাঠালুম আমার লেখা, এক-বই-ভরা কবিতা। তারা সবাই ঘেঁষাঘেঁষি দেখা দিল একই সঙ্গে এক খাঁচায়। কাজেই আর সমস্ত পাবে, কেবল পাবে না তাদের মাঝখানের ফাঁকগুলোকে। যে অবকাশের নীল আকাশের আসরে একদিন নামল এসে কবিতা,— সেইটেই পড়ে রই...

1 day ago · 2 min read 0 0 0
Poetry

অমৃত

বিদায় নিয়ে চলে আসবার বেলা বললেম তাকে, “ভারতের একজন নারী বলেছিলেন একদিন,— উপকরণ চান না তিনি, তিনি চান অমৃত। এই তো নারীর পণ, তুমি কী বলো।” অমিয়া হাসল একটু বিরস হাসি; বললে, “এ কি উপদেশ।” আমি বললেম তার হাত চেপে ধরে, “ভালো...

1 day ago · 5 min read 0 0 0
Poetry

মানস-সুন্দরী

আজ কোন কাজ নয়;—সব ফেলে দিয়ে ছন্দ বন্ধ গ্রন্থ গীত—এস তুমি প্রিয়ে, আজন্ম-সাধন-ধন সুন্দরী আমার কবিতা, কল্পনা-লতা! শুধু একবার কাছে বস! আজ শুধু কূজন গুঞ্জন তোমাতে আমাতে; শুধু নীরবে ভুঞ্জন এই সন্ধ্যা-কিরণের সুবর্ণ মদিরা,— য...

2 days ago · 9 min read 0 0 0
Poetry

আরো আঘাত সইবে আমার

আরো আঘাত সইবে আমার সইবে আমারো। আরো কঠিন সুরে জীবনতারে ঝঙ্কারো। যে রাগ জাগাও আমার প্রাণে বাজে নি তা চরমতানে, নিঠুর মূর্চ্ছনায় সে গানে মুর্তি সঞ্চারো লাগে না গো কেবল যেন কোমল করুণা, মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ কোরোনা...

2 days ago · 1 min read 0 0 0
Poetry

কোপাই

পুনশ্চ কোপাই পদ্মা কোথায় চলেচে বয়ে দূর আকাশের তলায়, মনে মনে দেখি তাকে। এক পারে বালুর চর, নির্ভীক সে, কেননা নিঃস্ব, নিরাসক্ত, — অন্যপারে বাঁশবন, আমবন, পুরোনো বট, পোড়ো ভিটে, অনেকদিনের গুঁড়ি-মোটা কাঁঠাল গাছ— পুকুরের ধা...

2 days ago · 3 min read 0 0 0