Rabindranath Tagore

Classic poet · Public-domain works
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
1,025Posts
0Followers 0Following
116Views
0Reactions
0Gifts received
Poetry

গিরিবক্ষ হতে আজি

গিরিবক্ষ হতে আজি ঘুচুক কুজ্ঝটি-আবরণ, নূতন প্রভাতসূর্য এনে দিক্‌ নবজাগরণ। মৌন তার ভেঙে যাক, জ্যোতির্ময় ঊর্ধ্ব লোক হতে বাণীর নির্ঝরধারা প্রবাহিত হোক শতস্রোতে। — স্ফুলিঙ্গ (1945)

1 week ago · 1 min read 0 0 0
Poetry

শেষ বসন্তরাত্রে

শেষ বসন্তরাত্রে যৌবনরস রিক্ত করিনু বিরহবেদনপাত্রে। — স্ফুলিঙ্গ (1945)

1 week ago · 1 min read 0 0 0
Poetry

আমার এ গান ছেড়েছে তার

আমার এ গান ছেড়েছে তার সকল অলঙ্কার তোমার কাছে রাখেনি আর সাজের অহঙ্কার! অলঙ্কার যে মাঝে পড়ে, মিলনেতে আড়াল করে, তোমার কথা ঢাকে যে তার মুখর ঝঙ্কার। তোমার কাছে খাটে না মোর কবির গরব করা, মহাকবি, তোমার পায়ে দিতে চাই যে ধরা...

1 week ago · 1 min read 0 0 0
Poetry

তুমি মোরে অর্পিয়াছ যত অধিকার

তুমি মোরে অর্পিয়াছ যত অধিকার ক্ষুণ্ন না করিয়া কভু কণামাত্র তার সম্পূর্ণ সঁপিয়া দিব তোমার চরণে অকুণ্ঠিত রাখি তারে বিপদে মরণে। জীবন সার্থক হবে তবে। চিরদিন জ্ঞান যেন থাকে মুক্ত শৃঙ্খলবিহীন। ভক্তি যেন ভয়ে নাহি হয় পদানত...

1 week ago · 1 min read 0 0 0
Poetry

স্পর্ধা

সে আসি কহিল, ‘প্রিয়ে, মুখ তুলে চাও।’ দুষিয়া তাহারে রুষিয়া কহিনু, ‘যাও।’ সখী, ওলো সখী, সত্য করিয়া বলি— তবু সে গেল না চলি। দাঁড়ালো সমুখে, কহিনু তাহারে, ‘সরো।’ ধরিল দু হাত, কহিনু, ‘আহা, কী কর।’ সখী, ওলো সখী, মিছে না কহ...

1 week ago · 1 min read 0 0 0
Poetry

জীবনযাত্রার পথে

জীবনযাত্রার পথে ক্লান্তি ভুলি, তরুণ পথিক, চলো নির্ভীক। আপন অন্তরে তব আপন যাত্রার দীপালোক অনির্বাণ হোক। — স্ফুলিঙ্গ (1945)

1 week ago · 1 min read 0 0 0
Poetry

দুর্গম পথের প্রান্তে পান্থশালা-’পরে

দুর্গম পথের প্রান্তে পান্থশালা-’পরে যাহারা পড়িয়া ছিল ভাবাবেশভারে রসপানে হতজ্ঞান, যাহারা নিয়ত রাখে নাই আপনারে উদ্যত জাগ্রত— মুগ্ধ মূঢ় জানে নাই, বিশ্বযাত্রীদলে কখন চলিয়া গেছে সুদূর অচলে বাজায়ে বিজয়শঙ্খ। শুধু দীর্ঘ ব...

1 week ago · 1 min read 0 0 0
Poetry

সাগরী

বাহিরে সে দুরন্ত আবেগে উচ্ছলিয়া উঠে জেগে,— উচ্চহাস্য-তরঙ্গ সে হানে সূর্য্য চন্দ্র পানে। পাঠায় অস্থির চোখ— আলোকের উত্তরে আলোক। কভু অন্ধকার-পুঞ্জে দেখা দেয় ঝঙ্কার ভ্রুকুটি, ক্ষণে ক্ষণে আন্দোলনে প্রচণ্ড অধৈর্যবেগে তটের ম...

1 week ago · 1 min read 0 0 0
Poetry



 ৭৩ যতবার আলো জ্বালাতে চাই নিবে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। যে লতাটি আছে শুকায়েছে মূল, কুঁড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল, আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে। পূজাগৌরব পুণ্যবিভব কিছু নাহি, নাহি লেশ...

1 week ago · 1 min read 0 0 0
Poetry

ফুলের মতন আপনি ফুটাও গান

ফুলের মতন আপনি ফুটাও গান, হে আমার নাথ এই ত তোমার দান। ওগো সে ফুল দেখিয়া আনন্দে আমি ভাসি আমার বলিয়া উপহার দিতে আসি, তুমি নিজ হাতে তারে তুলে লও স্নেহে হাসি, দয়া করে প্রভু রাখ মোর অভিমান। তার পরে যদি পূজার বেলার শেষে এ গ...

1 week ago · 1 min read 0 0 0
Poetry



 ৬৭ তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই। এ সংসারে তোমার আমার মাঝখানেতে তাই কৃপা করে রেখেছ নাথ অনেক ব্যবধান— দুঃখ সুখের অনেক বেড়া ধনজন মান। আড়াল থেকে ক্ষণে ক্ষণে আভাসে দাও দেখা— কাল মেঘের ফাঁকে ফাঁকে রবির মৃদু রেখা।...

1 week ago · 1 min read 0 0 0