দুর্গেশনন্দিনী — দ্বিতীয় খণ্ড · দশম পরিচ্ছেদ
দশম পরিচ্ছেদ প্রতিমা-বিসর্জ্জন বলা বাহুল্য যে, জগৎসিংহের সে রাত্রে নিদ্রা আসিল না। শয্যা অগ্নিবিকীর্ণবৎ, হৃদয়মধ্যে অগ্নি জলিতেছে। যে তিলোত্তমা মরিলে জগৎসিংহ পৃথিবী শূন্য দেখিতেন, এখন সে তিলোত্তমা প্রাণত্যাগ করিল না কেন...