কি ভেবে যে আপন মনে হাসি আসে ঠোঁটের কোণে, আধ-আধ ঝাপসা বুলি, কোন কথা কয় না খুলি। বসে বসে একলা নিজে লোভী ছেলে ভাবেন কি যে— শুধু শুধু চামচ চেটে মনে মনে সাধ কি মেটে? একটুখানি মিষ্টি দিয়ে রাখ আমায় চুপ করিয়ে, নৈলে পরে চেঁচিয়ে জোরে তুলব বাড়ি মাথায় করে॥ সন্দেশ—১৩২৩