চৈত্রদিনের গান
চৈতীরাতের হঠাৎ হাওয়া আমায় ডেকে বলে, "বনানী আজ সজীব হ’ল নতুন ফুলে ফুলে। এখনও কি ঘুম-বিভোল? পাতায় পাতায় জানায় দোল বসন্তেরই হাওয়া। তোমার নবীন প্রাণে প্রাণে, কে সে আলোর জোয়ার আনে? নিরুদ্দেশের পানে আজি তোমার তরী বাওয়া...
চৈতীরাতের হঠাৎ হাওয়া আমায় ডেকে বলে, "বনানী আজ সজীব হ’ল নতুন ফুলে ফুলে। এখনও কি ঘুম-বিভোল? পাতায় পাতায় জানায় দোল বসন্তেরই হাওয়া। তোমার নবীন প্রাণে প্রাণে, কে সে আলোর জোয়ার আনে? নিরুদ্দেশের পানে আজি তোমার তরী বাওয়া...
গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর, হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখীর ডোর! আজিকে এই আকাশ-তলে জলে স্থলে ফুলে ফলে কেমন করে মনোহরণ ছড়ালে মন মোর! কেমন খেলা হল আমার আজি তোমার সনে! পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে! আন...
ঝিঁঝিট দুইটি হদয়ে একটি আসন পাতিয়া বোসো হে হৃদয়নাথ। কল্যাণকরে মঙ্গলডোরে বাঁধিয়া রাখো হে দোঁহার হাত। প্রাণেশ, তোমারি প্রেম অনন্ত জাগাক জীবনে নববসন্ত, যুগল প্রাণের নবীন মিলনে করো হে করুণনয়নপাত। সংসারপথ দীর্ঘ দারুণ, বাহ...
হে অনন্ত, যেথা তুমি ধারণা-অতীত সেথা হতে আনন্দের অব্যক্ত সংগীত ঝরিয়া পড়িছে নামি— অদৃশ অগম হিমাদ্রিশিখর হতে জাহ্নবীর সম। সে ধ্যানাভ্রভেদী শৃঙ্গ, যেথা স্বর্ণলেখা জগতের প্রাতঃকালে দিয়েছিল দেখা আদি অন্ধকার-মাঝে, যে...
রূপে ও অরূপে গাঁথা এ ভুবনখানি— ভাব তারে সুর দেয়, সত্য দেয় বাণী। এসো মাঝখানে তার, আনো ধ্যান আপনার ছবিতে গানেতে যেথা নিত্য কানাকানি। — স্ফুলিঙ্গ (1945)
নিরুদ্যম অবকাশ শূন্য শুধু, শান্তি তাহা নয়— যে কর্মে রয়েছে সত্য তাহাতে শান্তির পরিচয়। — স্ফুলিঙ্গ (1945)
বিধাতা দিলেন মান বিদ্রোহের বেলা। অন্ধ ভক্তি দিনু যবে করিলেন হেলা। — স্ফুলিঙ্গ (1945)
ফোটে ফুল আসে যৌবন সুরভি বিলায় দোঁহে বসন্তে জাগে ফুলবন অকারণ যায় বহে॥ কোনো এককাল মিলনে, বিশ্বেরে অনুশীলনে কাটে জানি জানি অনুক্ষণ অতি অপরূপ মোহে॥ ফুল ঝরে আর যৌবন চলে যায়, বার বার তারা ‘ভালবাসো’ বলে যায়। তারপর কাটে বিরহ...
এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি, এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রূকুটি; এখনো প্রাণের স্তরে স্তরে, তোমার দানের মাটি সোনার ফসল তু...