চৈতীরাতের হঠাৎ হাওয়া       আমায় ডেকে বলে, "বনানী আজ সজীব হ’ল       নতুন ফুলে ফুলে। এখনও কি ঘুম-বিভোল? পাতায় পাতায় জানায় দোল       বসন্তেরই হাওয়া। তোমার নবীন প্রাণে প্রাণে, কে সে আলোর জোয়ার আনে? নিরুদ্দেশের পানে আজি তোমার তরী বাওয়া; তোমার প্রাণে দোল দিয়েছে বসন্তেরই হাওয়া।   ওঠ্‌ রে আজি জাগরে জাগ   সন্ধ্যাকাশে উড়ায় ফাগ       ঘুমের দেশের সুপ্তিহীনা মেয়ে। তোমার সোনার রথে চ’ড়ে মুক্তি-পথের লাগাম ধ’রে       ভবিষ্যতের পানে চল আলোর গান গেয়ে।   রক্তস্রোতে তোমার দিন,   চলেছে ভেসে সীমানাহীন।       তারে তুমি মহান্‌ ক’রে তোল, তোমার পিছে মৃত্যুমাখা দিনগুলিরে ভোল॥ — অপ্রচলিত রচনা (1967)