Poetry
দুয়ো সুয়ো
সুয়োরাণীর দুলাল! ওরে! খেয়ে মেখে নে, সদয় বিধি নানান নিধি দিয়েছে এনে! দুয়োরাণীর দুখের বাছা! ধূলাকাদাতে বুকে হেঁটে বেড়াস্ যেন জন্ম-হাভাতে। সুয়োরাণীর দুলাল! তোমার পূজায় ভারি জাঁক, জুড়িয়ে গেল হোমের ধূমে নবগ্রহের নাক...
মরু-যাত্রী
চলেছে উটের আরোহী চলেছে সীমাহীন প্রান্তরে, বিঘ্ন বিপদ পদে পদে তার চিত্ত সজাগ করে। গগনের পারে প্রভাতের তারা করে তারে আহ্বান, মরুবালুকায় লিখে লিখে যায় ধৈর্য্যের অবদান। সে যে পিপাসায় জল নাহি চায় ক্ষুধাকালে খর্জুর, উষ্ট্র...
সাগরের প্রতি
হে পিঙ্গল মত্ত পারাবার, মোর তরে মন্দ্রভাষী তুমি এনেছ এনেছ সমাচার। বিপুল বিস্তৃত পৃষ্ঠ তুলি’ চলেছে তরঙ্গ-ভঙ্গ তব; মাঝে মাঝে ক্রোড়-সন্ধিগুলি। অতল পাতাল-গুহা প্রায়, তারি ’পরে অস্পষ্ট সুদুর তরী চলে স্পন্দিত পাখায়। শুনি আম...
শিশির যাপন
চোটো না ভাই বরফ আজো নড়্ছে নাকো দেখে, হাত পা ভেঙে গিয়েছে তার প’ড়ে আকাশ থেকে! সকল বাড়ীর দুয়ারে সে দিয়ে গেছে হানা, জলে হাওয়ায় ছোরাছুরি, বাহির হওয়া মানা! মস্জিদে লোক যায় না শীতে, ঘিরেছে উনান্, দেখছি এবার অগ্নি প...
বাসন্তী বর্ষা
ক্ষুদে’ বাদলের জয় হোক ওগো, প্রয়োজন বুঝে দ্যায় সে দ্যাখা, শস্য-বীজের তৃষ্ণা ঘুচাতে তপ্ত ঋতুতে সে আসে একা! বন্ধু হাওয়ার সঙ্গে নিশীথে নীরব চরণে বেড়ায় সে যে, তার সেই পুলকাশ্রুতে ভিজে ধরাতল ওঠে সবুজে সেজে! কালি সন্ধ্যায...
শীত-সন্ধ্যা
আঁধার করিয়া হ্রদ গৃধ্র সম ধূসর পাখায়, রাত্রি আসে, হায়! দিবসের শবদেহ তাম্রনখে সবলে পাকড়ি’ চলিল সে উড়ি; পশ্চিম গগন জুড়ি’ ছড়াইয়া পড়ে রক্তধার, পশ্চাতে তাহার। বিস্ময়ে চাহিয়া আছে সূক্ষ্ম পল্লবের পক্ষ্ম তুলি’ ঝাউ-তরু...