আনন্দমঠ — প্রথম খণ্ড · প্রথম পরিচ্ছেদ
প্রথম খণ্ড। প্রথম পরিচ্ছেদ। ১১৭৬ সালে গ্রীষ্মকালে এক দিন পদচিহ্ণ গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল। গ্রামখানি গৃহময়, কিন্তু লোক দেখি না। বাজারে সারি সারি দোকান, হাটে সারি সারি চালা, পল্লীতে পল্লীতে শত শত মৃণ্ময় গৃহ, মধ্য...