দুর্গেশনন্দিনী — প্রথম খণ্ড · চতুর্দ্দশ পরিচ্ছেদ
চতুর্দশ পরিচ্ছেদ দিগ্গজ-হরণ এমন সময় বিমলা আসিয়া বাহির হইতে দ্বার নাড়িল। বিমলা দ্বারপার্শ্ব হইতে অলক্ষ্যে সকল দেখিতেছিল। দ্বারের শব্দ শুনিয়া দিগ্গজের মুখ শুকাইল। আশ্মানি বলিল, “কি সর্বনাশ! বিমলা আসিয়াছে—লুকাও, লুক...