আনন্দমঠ — দ্বিতীয় খণ্ড · ঊনবিংশ পরিচ্ছেদ
পূর্ণিমার রাত্রি!—সেই ভীষণ রণক্ষেত্র এখন স্থির। সেই ঘোড়ার দড়বড়ি, বন্দুকের কড়কড়ি, কামানের গুম্,—সর্ব্ব-ব্যাপীধূম, আর কিছুই নাই। কেহ হুর্রে বলিতেছে না—কেহ হরিধ্বনি করিতেছে না। শব্দ করিতেছে—কেবল শৃগাল, কুক্কুর, গৃধিন...