Poetry
প্রভাতিল বিভাবরী; জয়রাম নাদে নাদিল বিকট-ঠাট লঙ্কার চৌদিকে। কনক-আসন ত্যজি, বিষাদে ভূতলে বসেন যথায়, হার, রক্ষোদলপতি রাবণ; ভীষণ স্বন স্বনিল সে স্থলে সাগর-কল্লোল-সম। বিস্ময়ে সুরথী সুধিলা সারণে লক্ষি;—“কহ ত্বরা করি, হে সচি...
Poetry
রাজকাজ সাধি যথা, বিরাম-মন্দিরে, প্রবেশি, রাজেন্দ্র খুলি রাখেন যতনে কিরীট; রাখিলা খুলি অস্তাচল—চূড়ে দিনান্তে শিরের রত্ন তমোহা মিহিরে দিনদেব। তারাদলে আইলা রজনী; আইলা রজনীকান্ত শান্ত সুধানিধি। শত শত অগ্নিরাশি জ্বলিল চৌদিকে...
Poetry
উদিলা আদিত্য এবে উদয়-অচলে, পদ্মপর্ণে সুপ্ত দেব পদ্মযোনি যেন, উন্মিলী নয়ন-পদ্ম সুপ্রসন্নভাবে, চাহিলা মহীর পানে। উল্লাসে হাসিলা কুসুমকুন্তলা মহী, মুক্তামালা গলে। উৎসবে মঙ্গলবাদ্য উথলে যেমতি দেবালয়ে, উথলিল সুস্বরলহরী নিক...
Poetry
ত্যজি সে উদ্যান, বলী সৌমিত্রী-কেশরী চলিলা, শিবিরে যথা রিরাজেন প্রভু রঘু-রাজ; অতি দ্রুতে চলিলা সুমতি, হেরি মৃগরাজে বনে, ধায় ব্যাধ যথা, অস্ত্রালয়ে—বাছি বাছি লইতে সত্বরে তীক্ষ্ণতর প্রহরণ নশ্বর-সংগ্রামে। কতক্ষণে মহাযশাঃ উত...
Poetry
হাসে নিশি তারাময়ী ত্রিদশ-আলয়ে। কিন্তু চিন্তাকুল এবে বৈজয়ন্ত-ধামে মহেন্দ্র; কুসুম-শয্যা ত্যজি মৌনভাবে বসেন ত্রিদিব-পতি রত্ন-সিংহাসনে;— সুবর্ণ-মন্দিরে সুপ্ত আর দেব যত। অভিমানে স্বরীশ্বরী কহিলা সুম্বরে; “কি দোষে, সুরেশ,...
Poetry
নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন যথা যায় দূর তীর্থ-দরশনে! তব পদচিহ্ন ধ্যান করি দিবানিশি, পশিয়াছে কত যাত্রী যশের মন্দিরে, দমনিয়া ভব-দম দুরন্ত শমনে—...
Poetry
প্রমোদ-উদ্যানে কাঁদে দানব-নন্দিনী প্রমীলা, পতি-বিরহে কাতরা যুবতী। অশ্রু-আঁখি বিধুমুখী ভ্রমে ফুলবনে কভু, ব্রজ-কুঞ্জ-বনে, হায় রে, যেমতি ব্রজবালা, নাহি হেরি কদম্বের মূলে পীতধড়া পীতাম্বরে, অধরে মুরলী। কভু বা মন্দিরে পশি, ব...
Poetry
অস্তে গেলা দিনমণি; আইলা গোধুলি,— একটী রতন ভালে। ফুটিলা কুমুদী; মুদিলা সরসে আঁখি বিরসবদনা নলিনী; কূজনি পাখী পশিল কূলায়ে। গোষ্ঠ-গৃহে গাভীবৃন্দ ধায় হাম্বা রবে। আইলা সুচারু-তারা শশীসহ হাসি, শর্ব্বরী; সুগন্ধবহ বহিল চৌদিকে,...
Poetry
সম্মুখ সমরে পড়ি, বীর-চূড়ামণি বীরবাহু, চলি যবে গেলা যমপুরে অকালে, কহ, হে দেবি অমৃতভাষিণি! কোন্ বীরবরে বরি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুনঃ রক্ষঃকুলনিধি রাঘবারি? কি কৌশলে, রাক্ষস-ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে—অজেয় জগতে— উর্ম্মিলা...