যতকাল তুই শিশুর মত    রইবি বলহীন, অন্তরেরি অন্তঃপুরে     থাকবে ততদিন।         অল্প ঘায়ে পড়বি ঘুরে,         অল্প দাহে মরবি পুড়ে,         অল্প গায়ে লাগবে ধূলা            করবে যে মলিন-         অন্তরেরি অন্তঃপুরে             থাকবে ততদিন॥             যখন তোমার শক্তি হবে               উঠবে ভরে প্রাণ,             আগুন-ভরা সুধা তাঁহার               করবি যখন পান,-                বাইরে তখন বাসাবে ছুটে,                থাকবি শুচি ধূলায় লুটে,                সকল বাঁধন অঙ্গে নিয়ে                   বেড়াবি স্বাধীন,-                অন্তরেরি অন্তঃপুরে                  থাকরে ততদিন॥ ১৪ শ্রাবণ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)