যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন সেইখানে যে চরণ তোমার রাজে সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে। যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোন্‌খানে যায় থামি, তোমার চরণ যেথায় নামে অপমানের তলে সেথায় আমার প্রণাম নামে না যে সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে। অহঙ্কার ত পায়না নাগাল যেথায় তুমি ফের রিক্তভূষণ দীনদরিদ্র সাজে- সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে। সঙ্গী হয়ে আছ যেথায় সঙ্গিহীনের ঘরে সেথায় আমার হৃদয় নামে না যে সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে ' ১৯ আষাঢ় ১৩১৭ — গীতাঞ্জলি (1910)