তোমার অসীমে প্রাণমন লয়ে       যত দূবে আমি যাই     কোথাও দুঃখ, কোথাও মৃত্যু,       কোথা বিচ্ছেদ নাই। মৃত্যু সে সবে মৃত্যুর রূপ, দুঃখ সে হয় দুঃখের কূপ, তোমা হাতে যবে স্বতন্ত্র হয়ে   আপনার পানে চাই।     হে পূর্ণ, তব চরণের কাছে     যাহা কিছু সব আছে আছে আছে—     নাই নাই ভয়, সে শুধু আমারি,       নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসাবভার পলক ফেলিতে কোথায় একাকার তোমার স্বরূপ জীবনের মাঝে   রাখিবারে যদি পাই। — নৈবেদ্য (1901)