আজ রাত্রে ভেঙে গেল ঘুম, চারিদিক নিস্তব্ধ নিঃঝুম, তন্দ্রাঘোরে দেখিলাম চেয়ে অবিরাম স্বপ্নপথ বেয়ে চলিয়াছে দুরাশার স্রোত, বুকে তার বহু ভগ্ন পোত। বিফল জীবন যাহাদের, তারাই টানিছে তার জের; অবিশ্রান্ত পৃথিবীর পথে, জলে স্থলে আকাশে পর্বতে একদিন পথে যেতে যেতে উষ্ণ বক্ষ উঠেছিল মেতে যাহাদের, তারাই সংঘাতে মৃত্যুমুখী, ব্যর্থ রক্তপাতে॥ — পূর্বাভাস (1950)