সৃষ্টির রহস্য আমি তোমাতে ক’রেছি অনুভব,     নিখিলের অস্তিত্ব-গৌরব।       তুমি আছ, তুমি এলে, এ বিস্ময় মোর পানে আপনারে নিত্য আছে মেলে     অলৌকিক পদ্মের মতন।       অন্তহীন কাল আর অসীম গগন         নিদ্রাহীন আলো কী অনাদি মন্ত্রে তা’রা অঙ্গ ধরি’ তোমাতে মিলালো     যুগে যুগে কী অক্লান্ত সাধনায়,       অগ্নিময়ী বেদনায়,     নিমেষে হ’য়েছে ধন্য শক্তির মহিমা         পেয়ে আপনার সীমা ওই মুখে, ওই চক্ষে, ওই হাসিটিতে। সেই সৃষ্টি-তপস্যার সার্থক আনন্দ মোর চিতে     স্পর্শ করে, যবে তব মুখে মেলি আঁখি       সম্মুখে তোমার ব’সে থাকি॥ ২০ ভাদ্র, ১৩৩৬ — মহুয়া (1929)