এবারের মতো করো শেষ প্রাণে যদি পেয়ে থাকো চরমের পরম উদ্দেশ;       যদি অবসান সুমধুর    আপন বীণার তারে সকল বেসুর     সুরে বেঁধে তুলে থাকে;     অস্ত-রবি যদি তোরে ডাকে দিনেরে মাভৈঃ ব’লে যেমন সে ডেকে নিয়ে যায়       অন্ধকার অজানায়;     সুন্দরের শেষ অর্চ্চনায় আপনার রশ্মিচ্ছটা সম্পূর্ণ করিয়া দেয় সারা;       যদি সন্ধ্যা-তারা     অসীমের বাতায়ন-তলে শান্তির প্রদীপ-শিখা দেখায় কেমন ক’রে জ্ব’লে;       যদি রাত্রি তা’র     খুলে দেয় নীরবের দ্বার,   নিয়ে যায় নিঃশব্দ সঙ্কেতে ধীরে ধীরে  সকল বাণীর শেষ সাগর-সঙ্গম তীর্থ-তীরে; সেই শতদল হ’তে যদি গন্ধ পেয়ে থাকো তা’র মানস সরসে যাহা শেষ অর্ঘ্য, শেষ নমস্কার॥ আণ্ডেস্ জাহাজ, ৫ নভেম্বর, ১৯২৪। — পূরবী (1925)