প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে।          বাঁশিতে সে গান খুঁজে। প্রেমেরে বিদায় ক’রে দেশান্তরে          বেলা যায় কারে পূজে।    বনে তোর লাগাস আগুন    তবে ফাগুন কিসের তরে, বৃথা তোর ভস্ম-’পরে মরিস যুঝে॥    ওরে তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতি    কী লাগি ফিরিস পথে দিবারাতি। যে আলো শত ধারায় আঁখিতারায় পড়ে ঝ’রে       তাহারে কে পায় ওরে নয়ন বুজে। ২৬ চৈত্র [১৩২০] কলিকাতা — গীতিমাল্য (1914)