আমার মৃত্যুর পর কেটে গেল বৎসর বৎসর; ক্ষয়িষ্ণু স্মৃতির ব্যর্থ প্রচেষ্টাও আজ অগভীর, এখন পৃথিবী নয় অতিক্রান্ত প্রাযান্ধ স্থবির: নিভেছে প্রধুম্রজ্বালা, নিরঙ্কুশ সূর্য অনশ্বর; স্তব্ধতা নেমেছে রাত্রে থেমেছে নির্ভীক তীক্ষস্বর- অথবা নিরন্ন দিন, পুথিবীতে দুর্ভিক্ষ ঘোষণা; উদ্ধত বঞ্জের ভয়ে নিঃশব্দে মৃত্যুর আনাগোনা, অনন্ত মানবসত্তা ক্রমান্বয়ে স্বল্পপরিসর। গলিত স্মৃতির বাষ্প সেদিনের পল্লব শাখায় বারস্বার প্রতারিত অস্ফুট কুয়াশা রচনায়; বিলুপ্ত বজ্রের ঢেউ নিশ্চিত মৃত্যুতে প্রতিহত আমার অজ্ঞাত দিন নগণ্য উদার উপেক্ষাতে অগ্রগামী শূন্যতাকে লাঞ্ছিত করেছে অবিরত তথাপি তা প্রস্ফুটিত মৃত্যুর অদৃশ্য দুই হাতে — ঘুম নেই (1950)