নিন্দা দুঃখে অপমানে       যত আঘাত খাই  তবু জানি কিছুই সেথা       হারাবার ত নাই।     থাকি যখন ধূলার পরে     ভাবতে হয় না আসন তরে,     দৈন্যমাঝে অসঙ্কোচে         প্রসাদ তব চাই।              লোকে যখন ভাল বলে,                    যখন সুখে থাকি,              জানি মনে তাহার মাঝে                    অনেক আছে ফাঁকি।                  সেই ফাঁকিরে সাজিয়ে লয়ে                  ঘুরে বেড়াই মাথায় বয়ে,                  তোমার কাছে যাব এমন                    সময় নাহি পাই। ২ শ্রাবণ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)