ক্লান্ত আমি, ক্লাস্ত আমি কর ক্ষমা, মুক্তি দাও হে এ-মরু তরুরে, প্রিয়তমা।    ছিন্ন কর এ গ্রস্থিডোর    রিক্ত হয়েছে চিত্ত মোর নেমেছে আমার হৃদয়ে শ্রান্তি ঘন-অমা। যে আসব ছিল তোমার পাত্রে, শোষণ করেছি দিনে ও রাত্রে।    রসের সিন্ধু মন্থন শেষে,    গরল উঠেছে তব উদ্দেশে, তুমি আর নহ আমার অতীত, হে মনোরমা। — গীতিগুচ্ছ (1965)