খেলা। হোক খেলা, এ খেলায় যোগ দিতে হবে আনন্দ কল্লোলাকুল নিখিলের সনে! সব ছেড়ে মৌন হয়ে কোথা বসে র’বে আপনার অন্তরের অন্ধকার কোণে! জেনো মনে শিশু তুমি এ বিপুল ভবে অনন্ত কালের কোলে, গগন-প্রাঙ্গণে, যত জান মনে কর কিছুই জান না; বিনয়ে বিশ্বাসে প্রেমে হাতে লহ তুলি’ বর্ণগন্ধগীতময় যে মহা খেলনা তোমারে দিয়াছে মাতা; হয় যদি ধূলি হোক্‌ ধুলি, এ ধূলির কোথায় তুলনা! থেকো না অকালবৃদ্ধ বসিয়া একেলা, কেমনে মানুষ হবে না করিলে খেলা! — সোনার তরী (1894)