বন্ধু: ঘরে আমার চাল বাড়স্ত      তোমার কাছে ভাই, এলাম ছুটে, আমায় কিছু      চাল ধার দাও ভাই!    মজুতদার: দাড়াও তবে, বাড়ির ভেতর     একটু ঘুরে আসি, চালের সঙ্গে ফাউও পাবে     ফুটবে মুখে হাসি।    মজুতদার: এই নাও ভাই, চালকুমড়ো,     আমায় খাতির করো, চালও পেলে কুমড়ো পেলে     লাভটা হল বড়॥ — মিঠেকড়া (1951)