এ মণিহার আমায় নাহি সাজে।   পরতে গেলে লাগে, এরে     ছিঁড়তে গেলে বাজে।   কণ্ঠ যে রোধ করে,   সুর তো নাহি সরে, ঐ দিকে যে মন পড়ে রয়,     মন লাগে না কাজে॥   তাই তো বসে আছি, এ হার তোমায় পরাই যদি     তবেই আমি বাঁচি   ফুলমালার ডোরে   বরিয়া লও মোরে, তোমার কাছে দেখাই নে মুখ।     মণিমালার লাজে॥ ৮ ভাদ্র ১৩২০ Cheyne Walk — গীতিমাল্য (1914)