বন্ধন। বন্ধন? বন্ধন বটে, সকলি বন্ধন মেই প্রেম সুখতৃষ্ণা; সে যে মাতৃপাি স্তন হতে স্তনান্তরে লইতেছে টানি’, নব নব রসস্রোতে পূর্ণ করি’ মন সদা করাইছে পান! স্তন্যের পিপাসা কল্যাণদায়িনীরূপে থাকে শিশু মুখে- তেমনি সহজ তৃষ্ণা আশা ভালবাসা সমস্ত বিশ্বের রস কত সুখে দুখে, করিতেছে আকর্ষণ, জনমে জনমে প্রাণে মনে পূর্ণ করি গঠিতেছে ক্রমে দুর্লভ জীবন; পলে পলে নব আশ নিয়ে যায় নব নব আস্বাদে আশ্রমে। স্তন্যতৃষ্ণা নষ্ট করি মাতৃবন্ধপাশ ছিন্ন করিবারে চাস্‌ কোন্ মুক্তিভ্রমে! — সোনার তরী (1894)