আবার এরা ঘিরেছে মোর মন।   আবার চোখে নামে যে আবরণ।       আবার এ যে নানা কথাই জমে,       চিত্ত আমার নানা দিকেই ভ্রমে,       দাহ আবার বেড়ে ওঠে ক্রমে         আবার এ যে হারাই শ্রীচরণ।   তব নীরব বাণী হৃদয়তলে   ডোবেনা যেন লোকের কোলাহলে!     সবার মাঝে আমার সাথে থাক,     আমায় সদা তোমার মাঝে ঢাক,     নিয়ত মোর চেতনা পরে রাখ       আলোকে ভরা উদার ত্রিভুবন। ১৬ ভাদ্র ১৩১৬ — গীতাঞ্জলি (1910)