প্রেমের অত্যুক্তি
(একটি স্পেন দেশীয় কবিতার অনুসরণে) হাজারটা মন থাকত যদি সব কটা মন দিয়ে, ভাল তোমায় বাসতাম আমি, প্রিয়ে! কুবেরের ধন পাই গো যদি পায়ে তা’ অর্পিয়ে ভাবব,—কিছুই হয়নি দেওয়া, প্রিয়ে। লক্ষ-লোচন ইন্দ্র হয়ে,তোমার পানে থাকব চে...
(একটি স্পেন দেশীয় কবিতার অনুসরণে) হাজারটা মন থাকত যদি সব কটা মন দিয়ে, ভাল তোমায় বাসতাম আমি, প্রিয়ে! কুবেরের ধন পাই গো যদি পায়ে তা’ অর্পিয়ে ভাবব,—কিছুই হয়নি দেওয়া, প্রিয়ে। লক্ষ-লোচন ইন্দ্র হয়ে,তোমার পানে থাকব চে...
ছিন্ন কলিজা পলিতা হ’য়েছে, হাসির আগুন লাগায়ে দাও, বিধাতার বরে আলো হ’বে ঘর মোর দীপখানি জাগায়ে দাও! আঁখি জলে মোর হয়েছে সাগর, এ তো দু’দিনের বন্যা নহে, কত ঝ’রে গেছে কতই ঝরিছে কেবা নির্ণয় করিয়া কহে? স্নান সন্ধ্যার অরুণ শ...
ওগো রাণী! দাস পড়িয়াছে বাঁধা তোমার চুলের শিকল-জালে, সকল দাসের আগে চলা তাই দৈবে ঘটেছে মোর কপালে! প্রেমের শিবির রচনা করেছি, নিন্দা-নাকাড়া গিয়েছে বেজে; গোলাম তোমার আমীর হ’য়েছে, ওই চাহনির ভূষণে সেজে! আমার মনের গহন গুহায়...
ওগো! দিনের নাবাল ভুয়ে, আর রজনীর এই পারে, কিছু ধরিয়া পাইনে ছুঁয়ে আঁখি ডুবে যায় একেবারে; ছায়া মোলায়েম, আলো মৃদু, পড়ে পথে ঘাটে নুয়ে নুয়ে;— রবি ছড়িয়ে গেছে যে সীধু, বাদল যে ফুল গিয়েছে থুয়ে। এই নিভৃত নিমেষ গুলি সে...
(হিন্দি) পতঙ্গ কহিছে ‘দীপ! তুমি দেখ রঙ্গ, তোমার লাগিয়া জ’লে মরিছে পতঙ্গ।’ দীপ কহে, ‘হায়, বন্ধু, অভিমান মিছে, আগে হ’তে আমি জলি, তুমি জল পিছে।'
হিয়ার মাঝারে প্রাণ কাঁদে মোর খেদে দু’নয়ন ঝুরে; বঁধুতে আমাতে হ’ল না মিলন, চিরদিন দুরে দুরে। মন্দ লোকের সন্দেহে ধিক্, বিধাতা জানেন মন, চক্ষের দেখা দেখিতে পাবনা তাই ভাবি অনুখন। কুরেনবার্গ।
চাঁদের নৌকা ভাসিয়া চলেছে শৈল-শিখর ’পরে প্রদীপের আলো মরে; অতীত অযুত বসন্ত আজি বুকে মোর হাহা করে, আর, আঁখি জলে ভরে! মরমের ব্যথা বুঝিলে না, বঁধু! এ দুখ রাখিতে ঠাঁই নাই গো কোথাও নাই। ওয়াং সেং-জু।
(মিশর) মৃণালের লাগি কাঁদিছে মরাল কাতরে বিদায় কালে, তুমি তত দিলে না ভালবাসা, শুধু আমি জড়াইনু জালে; হৃদি-তন্তুতে পড়েছে গ্রন্থি কেমনে ছিঁড়িব, হায়, কেমন করিয়া এড়াব না জানি, ছাড়াতে জড়ায় পায়! নিত্য যে আমি সন্ধ্যাবেল...