রজনী — প্রথম খণ্ড · চতুর্থ পরিচ্ছেদ
আমি প্রত্যহই ফুল লইয়া যাইতাম, ছোট বাবুর কথার শব্দশ্রবণ প্রায় ঘটিত না।—কিন্তু কদাচিৎ দুই একদিন ঘটিত। সে আহ্লাদের কথা বলিতে পারি না। বর্ষার জলভরা মেঘ যখন ডাকিয়া বর্ষে, আমার বোধ হইত তখন মেঘের বুঝি সেইরূপ আহ্লাদ হয়; আমার...